এক্সপ্লোর
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Rahul Gandhi on Gyanesh Kumar News | দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ঐতিহাসিক জনসভা থেকে বিজেপি সরকার ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চরম বার্তা দিল বিরোধী শিবির। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তীব্র হুঙ্কার দিয়ে দাবি করেন, গোটা দেশ আজ এই ভোটচুরির বিরুদ্ধে একজোট হয়ে বার্তা দিয়ে দিয়েছে। তিনি অভিযোগ তোলেন, বছরের পর বছর ধরে ভারতে পরিকল্পিতভাবে ভোটচুরি চালিয়ে যাওয়া হচ্ছে এবং দেশের গণতন্ত্র, সংবিধান ও আত্মাকে ধ্বংস করার অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই সহ্য করা হবে না।
মুখ্য নির্বাচন কমিশনারের ওপর আক্রমণের তীব্রতা বাড়িয়ে রাহুল গান্ধী সাফ জানান, জ্ঞানেশ কুমারকে অবিলম্বে সিইসি পদ থেকে ইস্তফা দিতেই হবে। এমনকি আগামী দিনে তাঁর জেলে যাওয়া অনিবার্য বলে মন্তব্য করেন তিনি। সাড়ে ১৩ কোটি বৈধ নাগরিকের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলে তিনি বলেন, এটি কোনো সাধারণ চুরি নয়, বরং এটি সরাসরি দেশদ্রোহিতা।
রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন যে, দেশের সাংবিধানিক কাঠামো বিনষ্ট করার অপরাধে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবেই। বিরোধীদের এই কড়া অবস্থান ও বিস্ফোরক আক্রমণের পর জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারের ওপর রাজনৈতিক চাপ চরম আকার ধারণ করল।
খবর
“এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
"আপনি তাদের হাতের পুতুল করে রেখেছিলেন...", অভিষেককে নিশানা BJP-এর ববির
“ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
সোমবার থেকেই রাজ্যে জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা? কী জানাল হাওয়া অফিস?
আগামিকাল থেকে পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ, সুখবর শোনাল আবহাওয়া দফতর
আরও দেখুন
Advertisement





















