Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
রাজ্য পুলিশে বেশ কয়েকটি পদে রদবদল। ডায়মন্ড হারবারে SDPO, IC বদল। পূর্ব মেদিনীপুরের DIB-তে বদলি Diamond Harbour-এর IC। এবার এই রদবদল নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচমকা ডায়মন্ড হারবারের IC বদল করা হল কেন? প্রশ্ন তুললেন তিনি। "ষড়যন্ত্রের চেষ্টা ব্যর্থ হয়েছে বলেই কি শাস্তি", প্রশ্ন অভিষেকের। পাল্টা তোপ দেগেছে বিজেপিও। অভিজিৎ দাস ববির সাফ কথা, তৃণমূল আমলে পুলিশ-প্রশাসনকে হাতের পুতুল করে রাখা হয়েছিল।
আরও খবর : আগামিকাল কমতে পারে বৃষ্টি, সোমবার থেকে শীতের আমেজ
নিম্নচাপের জেরে গতকাল দিনভর চলেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় 'আকভান' আছড়ে পড়েছিল ওড়িশার উপকূলে। পরিণত হয়েছিল গভীর নিম্নচাপেই। তার জেরে দিনভর বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছিল, শনিবার দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তবে বিশেষ কয়েকটি জেলা — দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
তবে আগামিকাল থেকে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ। তারপর পালা শীতের। সোমবার থেকে পারদপতনের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পারদ অনেকটাই নামতে পারে পশ্চিমের জেলাগুলিতে। শীতের আমেজ টের পাওয়া যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।





















