এক্সপ্লোর
Maharastra News: মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনেও ধাক্কা উদ্ধব ঠাকরের, জয়ী বিজেপির রাহুল নারবেকর
মহারাষ্ট্রের (Maharastra) স্পিকার নির্বাচনেও ধাক্কা খেলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। স্পিকার নির্বাচনে জয়ী বিজেপির (BJP) রাহুল নারবেকর। ১৬৪টি ভোট পান তিনি। পরাজিত হন এমভিএ-র প্রার্থী রাজন সালভি। তিনি পান ১০৭টি ভোট। স্পিকার পদে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪৪টি ভোট। রাজ ঠাকরের এমএনএস ভোট দেয় বিজেপি প্রার্থীকে। সমাজবাদী পার্টির বিধায়ক ভোটদানে বিরত থাকেন। স্পিকার নির্বাচনের পর, মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের দাবি, মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটই সরকার গড়েছে।
খবর
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
আরও দেখুন





















