Sonia-Mamata Meeting: আমি লিডার না, ক্যাডার, স্ট্রিট কা আদমি, বললেন মমতা
আজ দিল্লিতে কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, "আমায় চায়ে পে চর্চায় আমন্ত্রণ জানিয়েছিলেন সনিয়া গাঁধী (Sonia Gandhi)। রাহুল গাঁধীও (Rahul Gandhi) সেখানে ছিলেন। আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমরা পেগাসাস ইস্যু নিয়েও আলোচনা করেছি। এছাড়াও বিরোধী জোট তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে। খুব ভাল বৈঠক হয়েছে। ইতিবাচক বৈঠক। আমার মনে হয়, ইতিবাচক ফলও পাব। বিজেপিকে হারাতে সবাইকে এক হতে হবে। আমি একা নই। সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। আমি লিডার নই, আমি ক্যাডার। আমি পথের মানুষ (স্ট্রিট কা আদমি)। পেগাসাস নিয়ে কেন বিজেপি কোনও উত্তর দিচ্ছে না? জনগন জানতে চায়। এই চর্চা চায়ের দোকানে হয় না, সংসদে হয়।"























