Iran Israel News : মধ্যপ্রাচ্যে যুদ্ধদামামা ! ক্রমশ যুদ্ধের চেহারা নিচ্ছে ইরান-ইজরায়েল সংঘাত
ABP Ananda LIVE : মধ্যপ্রাচ্যে ক্রমশ যুদ্ধের চেহারা নিচ্ছে ইরান-ইজরায়েল সংঘাত। শনিবার রাত পৌনে ১১টা থেকে রবিবার সকাল পর্যন্ত, পরমাণু কেন্দ্র থেকে তৈল শোধনাগার- ইরানের ৮০টি জায়গায় এয়ারস্ট্রাইক করল ইজরায়েল। ইরানের সিনিয়র লিডাররা ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন, কটাক্ষ করে বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। পাল্টা আঘাত হানল ইরানও। তেল আভিভ-সহ একাধিক শহরে আছড়ে পড়ল তেহরানের মিসাইল। ধ্বংসস্তূপে পরিণত হল একাধিক বহুতল। আত্মরক্ষার বৈধ অধিকার সব দেশের রয়েছে, এটা চলবে- পাল্টা বার্তা দিলেন ইরানের বিদেশমন্ত্রী। ইজরায়েল ইরান সংঘাতের আঁচ। ইরানে থাকা ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি। দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন। নজর রাখুন সোশাল মিডিয়া অ্যাকাউন্টে। বার্তা তেহরানের ভারতীয় দূতাবাসের। পরমাণু কেন্দ্র থেকে তেলের খনি। তেহরানের আশিটিরও বেশি জায়গায় এয়ারস্ট্রাইক। এখনও পর্যন্ত কমপক্ষে ১৪ জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু, দাবি ইজরায়েলের।পাল্টা জবাব ইরানের।






















