এক্সপ্লোর

Kashmir News: পহেলগাঁওয়ে পর্যটকদের টার্গেট করে জঙ্গি হামলা, নিরাপত্তা এজেন্সিগুলো নিয়ে উঠছে প্রশ্ন ?

ABP Ananda Live: পহেলগাঁওয়ে পর্যটকদের টার্গেট করে জঙ্গি হামলা কার্যত বেআব্রু করে দিয়েছে নিরাপত্তার খামতির বিষয়টা। সূত্রের দাবি, নিরাপত্তা এজেন্সি জানিয়েছে--- জঙ্গিরা পর্যটকদের টার্গেট করতে পারে, এমন আশঙ্কা আগে থেকেই ছিল। এমনকী, পহেলগামেই পর্যটকদের ওপর হামলা হতে পারে, এমন খবরও ছিল। সূত্রের আরও দাবি--- জঙ্গিরা আগেই পহেলগামের এই জায়গার রেকি করেছিল। আন্ডারগ্রাউন্ড সাপোর্টের মাধ্য়মে ওই জায়গায় অস্ত্র এনেছিল জঙ্গিরা। আর এখানেই প্রশ্ন উঠছে, নিরাপত্তা এজেন্সিগুলো তাহলে কী করছিল? এরকম একটা জায়গায়, জঙ্গিরা কী করে মেন গেট আটকে রেখে, ভিতরে তাণ্ডবলীলা চালাল? যদিও, পহেলগাঁও-এ জঙ্গি হামলার ঘটনায় তাদের কোনও হাত নেই বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।

 

 

পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা বিতান-সমীর, বুধবার রাতেই সম্পন্ন হল শেষকৃত্য

চোখের সামনেই জঙ্গিরা গুলি করে মেরেছে স্বামীকে। সেই ভয়ঙ্কর দৃশ্য যেন এখনও তাড়া করে বেড়াচ্ছে। একরাশ আতঙ্ক আর স্বামীর কফিনবন্দি নিথর দেহ নিয়ে বুধবার কলকাতায় ফিরলেন সোহিনী অধিকারী, শবরী গুহরা। বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। দেশে ফিরে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরে। সেখানেই সাড়ে তিন বছরের ছেলে আর স্ত্রীর চোখের সামনে জঙ্গিরা খুন করে বিতান অধিকারীকে। বুধবার বিতানের মৃতদেহ নিয়ে কলকাতায় ফেরেন তাঁর স্ত্রী। বিমানবন্দরে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালরা। নিহত বিতান অধিকারীর পরিবারকে সাহায্যের আশ্বাসও দেন বিরোধী দলনেতা। এয়ারপোর্ট থেকে বিতান অধিকারীর মৃতদেহ সঙ্গে নিয়ে বৈষ্ণবঘাটার বাড়িতে পৌঁছন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। হাজির ছিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সিপিএম নেতা সুজন চক্রবর্তীরা। 

পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহরও। স্ত্রী ও ১৭ বছরের মেয়েকে নিয়ে গেছিলেন কাশ্মীরে ঘুরতে। বুধবারই ফেরার কথা ছিল। ফিরলেনও। কিন্তু কফিনবন্দি হয়ে। ক'দিন আগে যে মানুষগুলো আনন্দ করতে করতে, পরিবারকে নিয়ে বেড়াতে গেছিল, আজ কলকাতায় এল তাঁদের প্রাণহীন শরীর।  জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারী এবং সমীর গুহর শেষকৃত্য় সম্পন্ন হল বুধবার রাতেই। 

ভিডিও খবর

Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget