Mamata Banerjee Injury: 'মুখ্যমন্ত্রীর নিরাপত্তা না থাকলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে?' প্রশ্ন লকেটের
নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহত হওয়ার ঘটনায় তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে অভিযোগের তির বিজেপির (BJP) দিকে। এই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। আজ হাসপাতালে মুখ্যমন্ত্রীকে দেখতে যান লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), কিন্তু দেখা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। লকেট বলেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায়, এটা মানবিকতার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার কথা বলা হচ্ছে, কিন্তু তাঁর কাছে Z+ ক্যাটাগরির সিকিউরিটি আছে। সেই নিরাপত্তা পার করে কি করে আক্রমণ হল? মুখ্যমন্ত্রীর যদি নিরাপত্তা না থাকে, সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? আসলে কি ঘটেছিল তাঁর জন্য আমরা উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি।’ ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর অবস্থার কথা জেনেছেন বলেও জানান লকেট।





















