Narada Case Hearing: '‘আমরা চাই, গ্রেফতারির পর নিম্ন আদালতের যাবতীয় বিচারপর্বে স্থগিতাদেশ’' , সওয়াল তুষার মেহতার
হাইকোর্টে ফের নারদকাণ্ডের শুনানি । শুরুতেই সওয়াল সলিসিটর জেনারেল তুষার মেহতার। ‘আমরা এখানে জামিন খারিজের আবেদন করিনি...‘আমরা চাই, গ্রেফতারির পর নিম্ন আদালতের যাবতীয় বিচারপর্বে স্থগিতাদেশ ... গোটা প্রক্রিয়াকে কলুষিত বা বিকৃত করা হয়েছে বলে ঘোষণা করুক হাইকোর্ট’ আবেদন সিবিআই এর তরফে। তিনি আরও বলেন, ‘এটা করতে গিয়ে জামিন খারিজ করতে হলে সেটা করুক আদালত, গ্রেফতারির পর যা হয়েছে, দেশ তো বটেই বিশ্বের ইতিহাসে হয়েছে কিনা সন্দেহ। ক্যাবিনেটের সদস্যরা গিয়ে ধর্না দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন ...এটা অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক, পরিকল্পিত, সংগঠিত ভাবে লোক এনে সিবিআই অফিস ঘেরাও, পাথর ছোড়া হয়েছে’
‘মানুষ কখন থেকে ঘেরাও শুরু করে সেটা জানাবেন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য’ তুষার মেহতাকে বলেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়





















