এক্সপ্লোর
Primary TET Update: প্রাথমিক শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ খারিজ হাইকোর্টের
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় খারিজ হল অন্তর্বর্তী স্থগিতাদেশ। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তি মিলেছে রাজ্য সরকারের। গত ২২ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ। ফলে ভোটের মুখে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না। আপাতত প্রাথমিকে ১৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জানা যাচ্ছে।
আরও দেখুন





















