এক্সপ্লোর
Uber : রাজ্য সরকারের অনুমতি না নিয়েই ভাড়া বাড়িয়ে দিল উবের
রাজ্য সরকারের অনুমতি না নিয়েই ভাড়া বাড়িয়ে দিল অ্যাপ ক্যাব সংস্থা উবের। গতকাল রাজ্য সরকারে সঙ্গে যোগাযোগ করে উবের। ভাড়া বাড়াতে চায় বলেও জানিয়েছিল তারা। রাজ্য সরকার তাদের চিঠি দিয়ে আবেদন করতে বলে। কিন্তু সেই চিঠি রাজ্য সরকারের কাছে আসার আগেই বাড়ল ভাড়া। চলতি সপ্তাহেই দুই অ্যাপ ক্যাব সংগঠনকে ডেকে পাঠাচ্ছে পরিবহণ দফতর। ভাড়া নিয়ন্ত্রণের জন্য শীঘ্রই আসতে চলেছে নির্দেশিকা।
করোনা আবহে ভাড়া বেড়েছে অ্যাপ ক্যাবের। প্রতি কিলোমিটারে ১০ টাকার বদলে দিতে হচ্ছে ১৪.৭০ টাকা। তবে টাইম চার্জ কমিয়ে ১ টাকা করা হয়েছে। সবমিলিয়ে ১৫ শতাংশ ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের।
কলকাতা
৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















