Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে অন্য গাড়িতে ধাক্কা, মা ফ্লাইওভারে দুর্ঘটনা
ABP Ananda LIVE : নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, জখম ৩। লেন ভেঙে একটি গাড়ি ঢুকে পড়ে পাশের লেনে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে অন্য গাড়িতে ধাক্কা । তপসিয়ার কাছে সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জখম ৩, আহতরা ভর্তি হাসপাতালে।
আরও খবর
বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি হয়েছে। তিন বছর পর লোকসভা ভোটে কী হবে? ভেঙে টুকরো হয়ে যাওয়া তৃণমূল কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এর মধ্যে শুক্রবার ডায়মন্ড হারবার নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে পাল্টা মুখ খুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদও।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'তুমি যত ভোটে জিতেছিলে, তার থেকে একটা হলেও বেশি ভোটে তোমাকে হারাব।' বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। পনেরো বছর ক্ষমতায় থাকা দল মানুষের রায়ে একশোর নীচে নেমে গেছে। তারপর বিদ্রোহের জেরে তা এখন টুকরো টুকরো।





















