এক্সপ্লোর

Mamata Banerjee: স্পেন সফরে মুখ্যমন্ত্রী, অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্র বাজিয়ে দেখলেন মমতা

 স্পেন সফরে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে দেশের রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে এলেন তিনি। বৃহস্পতিবার মাদ্রিদেই লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক রয়েছে মমতার। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। তার আগে মাদ্রিদের রাস্তায় হাঁটতে দেখা গেল মমতাকে। (Mamata in Madrid) মাদ্রিদ থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে বরাবরের মতোই নীলপাড় সাদা শাড়ি পরে দেখা গিয়েছে মমতাকে। গায়ে জড়ানো ক্রিম রংয়ের শাল। পায়ে পরিচিত হাওয়াই চটি। একটি জলাশয়ের পাশ দিয়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূল জানিয়েছে, মাদ্রিদে সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোন মমতা। মর্নিং ওয়াকে তাঁকে সঙ্গ দিতে দেখা গিয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকেও।

শুধু তাই নয়, মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীতশিল্পীদে দেখে দাঁড়িয়েও পড়েন মমতা। ওই শিল্পীর হাতে হারমোনিয়ামের মতো দেখতে অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্র ছিল। সেটি বাজিয়েও দেখেন মমতা। দক্ষ হাতেই 'আমরা করব জয়' বাজান মমতা। মমতার সহযোগীরা তো বটেই, ওই শিল্পীও তাতে আপ্লুত হয়ে পড়েন। 

স্পেন সফরে আজ মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন মমতা। কলকাতা থেকে সাড়ে ৩ ঘণ্টা পিছিয়ে স্পেনের রাজধানী শহর। দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক রয়েছে তাঁর।  এর পর সন্ধেয় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মমতা। সেখানে থাকবেন সৌরভও। লন্ডন থেকে ইতিমধ্যেই মাদ্রিদে পৌঁছে গিয়েছেন সৌরভ। 

লগ্নি আনতেই ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন মমতা। সেই নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "পাঁচ বছর অন্তর অন্তর বেড়াতে যান উনি। পাঁচ বছর আগে লন্ডনে গিয়ে পিয়ানো বাজিয়েছিলেন। সেই সুর সুনে কতজন শিল্পপতি বাংলায়ে এসেছিলেন? আসবেও না। যে রাজ্যে অর্থনৈতিক হাব তৈরি হওয়ার কথা, সেখানে মোমের এমন মূর্তি বানানো হয় যে সংশ্লিষ্ট ব্যক্তিও নিজেকেও চিনতে পারবেন না। এমন রাজ্যে শিল্প আসবে না, উনি শিল্প আনতে জানেন না।"

এ ব্যাপারে একই সুর ধরা পড়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর গলাতেও। দীর্ঘ ১২ বছরে একটিও শিল্প আনতে পারেননি রাজ্যে, এ বারও কোনও লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি। লগ্নি আনার নামে মমতা অন্য কাজে গিয়েছেন বলেও কটাক্ষ করেন তিনি। যদিও কটাক্ষ কানে তুলতে নারাজ তৃণমূল।

ভিডিও খবর

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

নিউজ রিল খবর

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সেরা শিরোনাম

News Live Updates: নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল বারুইপুর, গ্রেফতার মূল অভিযুক্ত, আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী
নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল বারুইপুর, গ্রেফতার মূল অভিযুক্ত, আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী
Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget