এক্সপ্লোর
১০টায় সারাদিন: বাংলাকে গুজরাত বানাব,মন্তব্য দিলীপ ঘোষের, গুজরাত-ইউপি হলে ভয় হল এনকাউন্টারে মারা যাবে, পাল্টা ফিরহাদ; সঙ্গে অন্য খবর
'বাংলাকে গুজরাত বানাবে বিজেপি। আমাদের ছেলেরা এখানে চাকরি পাবে। কাউকে গুজরাত যেতে হবে না।' হুঙ্কার দিলীপের। 'গুজরাত-ইউপি হলে ভয় হল এনকাউন্টারে মারা যাবে।' কটাক্ষ দিলীপের। 'যেখানেই দাঁড়ান হারবেন জ্যোতিপ্রিয়।' 'উত্তর ২৪ পরগনায় ৩৩-০' পাল্টা জ্য়োতিপ্রিয়। 'নিজে আগে খড়গপুরে জিতুন।' হুঙ্কার ফিরহাদের। বারাসাতের কর্মসূচিতে আবার বিস্ফোরক দিলীপ ঘোষ। বিজেপি সভাপতি বলেন, কোনও ভদ্রলোক তৃণমূলে থাকতে পারবেন না। তৃণমূলে যাঁদের দম বন্ধ হয়ে আসছে, তাঁরা বিজেপিতে আসতে পারেন। আমি হাতে অক্সিজেন নিয়ে ঘুরছি। রাজ্যে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় পাল্টা জানিয়েছেন, 'দলের মধ্যে অক্সিজেন দরকার হয় না। অক্সিজেন আমরা বাইরে থেকে নিই। দলের মধ্যে থেকে আমরা উৎসাহ নিই, উদ্দীপনা নিই। দেশপ্রেমের শিক্ষা নিই। এখানে অক্সিজেন নেয় যাঁরা হাঁপানি রোগী। যাঁরা ঘরে বসে থাকে তাঁরা অক্সিজেন নেয়। সঙ্গে দেখুন অন্য খবর।
আরও দেখুন





















