এক্সপ্লোর
কোভিশিল্ডের পর এবার কোভ্যাকসিনের অনুমোদন মিলল ভারতে
করোনার বিরুদ্ধে লড়াইয়ে সুখবর পেলেন দেশবাসী। কোভিশিল্ডের পর এবার কোভ্যাকসিনের অনুমোদনের জন্য সুপারিশ করল বিশেষজ্ঞ কমিটি। বছরের প্রথম দিনে সবুজ সংকেত পেয়েছিল অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। আর বছরের দ্বিতীয় দিনে শনিবার ভারত বায়োটেক এবং ICMR-এর তৈরি কোভ্যাকসিনও সবুজ সংকেত পেল। শুক্রবার কোভিশিল্ডকে সুপারিশ করা হলেও কোভ্যাকসিনের ক্ষেত্রে আরও তথ্য জমা দিতে বলা হয়েছে। কোভ্যাকসিনের নিয়ন্ত্রিত জরুরি প্রয়োগের জন্য সুপারিশ করে। এব্যাপারে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI চূড়ান্ত ছাড়পত্র দেবে। সূত্রের খবর, যে ছাড়পত্র পাওয়া কার্যত সময়ের অপেক্ষা।
আরও দেখুন
























