এক্সপ্লোর
অযোধ্যা নেপালে, রাম আদতে নেপালি, বিতর্ক উসকে মন্তব্য কে পি শর্মা ওলির
অযোধ্যা নেপালে। রাম আদতে নেপালি। বিতর্ক উসকে মন্তব্য নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির। গতকাল কাঠমাণ্ডুতে ওলি দাবি করেন, রামের জন্মস্থান ভারতের অযোধ্যায়, এই দাবি মিথ্যা। সত্যিকারের অযোধ্যা বীরগঞ্জের পশ্চিমে, থোরিতে। কিন্তু, ভারত সেই সত্যের বিকৃতি ঘটিয়েছে। নেপালের প্রধানমন্ত্রীর দাবি, ভারত সাংস্কৃতিক সীমা লঙ্ঘনের জন্য নকল অযোধ্যার নির্মাণ করেছে। তাঁর প্রশ্ন, ভারতের অযোধ্যাই যদি রামের জন্মস্থান হত, তা হলে সেখানকার রাজকুমার বিয়ে করার জন্য নেপালে এলেন কেন?
আরও দেখুন





















