এক্সপ্লোর
West Bengal Elections 2021: "অলক্ষ্মীকে তাড়িয়ে বাংলায় লক্ষ্মী ফেরাতে", মন্তব্য হিরণের, 'শাহ উৎসাহিত করেছেন', বললেন যশ
সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন এক ঝাঁক টলি তারকা। এদের মধ্যেই উল্লেখযোগ্য নাম হিরণ (Hiran Chatterjee) ও যশ (Yash Dasgupta)। ৪৪ বছর ধরে বাংলা লক্ষ্মীহারা। এখন অলক্ষ্মীকে তাড়িয়ে বাংলায় লক্ষ্মী ফেরাতে হবে, প্রতিক্রিয়া হিরণের। অমিত শাহের (Amit Shah) সঙ্গে কথা হয়েছে, উনি উৎসাহিত করলেন, মন্তব্য অভিনেতা যশের। টলি তারকাদের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) বলেন, যাঁরা যাচ্ছেন তাঁরা যাক। যাঁরা দিদিকে ভালবাসে, তাঁরা দিদির জন্য সব সময় কাজ করবে।
রাজনীতি
তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'কেউ তোলাবাজি করলে হেল্পলাইনে অভিযোগ জানান, ১৫ মিনিটেই ব্যবস্থা নেওয়া হবে', বললেন মুখ্যমন্ত্রী
দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত
আরও দেখুন






















