এক্সপ্লোর
"আগামী ভোটে বাদুড়িয়ায় কংগ্রেসই জিতবে", বিধায়কের দলবদলের পর প্রতিক্রিয়া অধীরের
অমিত শাহ ফিরতেই বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন মহিলা মোর্চার রাজ্য সহ-সভানেত্রী মৌমিতা বসু চক্রবর্তী। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ গাজিও। আজ তৃণমূল ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। এদিন রাজ্যের শাসক দলে নাম লিখিয়েছেন একাধিক অবসরপ্রাপ্ত পুলিশকর্তাও। তৃণমূল যোগদান প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, 'বাংলার সাধারণ মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। যেভাবে পাওনা টাকা নিয়ে অর্থনৈতিক অবরোধ তৈরি করা হয়েছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে।' এই দলবদল প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 'কংগ্রেস থেকে এর আগেও অনেক বিধায়ক গিয়েছেন। বাদুড়িয়ার বিধায়কের ইচ্ছে হয়েছে সে গিয়েছে। অনেকদিন ধরেই চেষ্টা করছিল। তবে একটা কথা বলে রাখলাম, কয়েকদিন বাদে বিধানসভা ভোট, তখন কংগ্রেস থেকেই বাদুড়িয়াতে বিধায়ক হবে।'
রাজনীতি
কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















