West Bengal Election 2021: ‘এই চেহারায় মমতা দিদির মতো রাজনীতি হবে না’- অমিত শাহকে কটাক্ষ মমতার
ভোটের আগে তৃণমূলের নতুন স্লোগান। “বাংলা নিজের মেয়েকেই চায়” স্লোগানের উদ্বোধন আজ। এই ধরণের স্লোগানের পিছনে বাংলার মানুষ ছুটবে না বলে কটাক্ষ দিলীপ ঘোষের। এইসব স্লোগানে রাজ্যের কোন সমস্যারই সমাধান হচ্ছে না। কোন প্রতিশ্রুতিই মুখ্যমন্ত্রী রাখেননি। মানুষ সব বোঝে। তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে বলে দাবি দিলীপের। রাজনৈতিক চ্যালেঞ্জ ছোড়াছুড়ি করতে গিয়ে শালীনতার সীমালঙ্ঘন করছেন নেতা-নেত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চ্যালেঞ্জের জবাবে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “আগে দিল্লী সামলাও, পরে মমতাদিকে সামলাবে”। অমিত শাহের শারীরিক গঠন নিয়েও ব্যক্তিগত কটাক্ষ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ধরণের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্য বিজেপি। শুধু মুখ্যমন্ত্রী নয়, তৃণমূলের বিভিন্ন নেতা-মন্ত্রীর মুখেই এই ধরণের ব্যঙ্গাত্মক মন্তব্য প্রায়ই শোনা যাচ্ছে। পিছিয়ে নেই বিজেপিও। কুকথায় ভরছে বাংলার রাজনীতি।
















