এক্সপ্লোর
Rail Track Issue: শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনে ধস
শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনে ধস। সকাল পৌনে ৬টা নাগাদ কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে মেন লাইনের পাশে ধস নামে। রাতভর প্রবল বৃষ্টিতে ধসে যায় লাইনের ধারের মাটি। এর জেরে মেন লাইনে শিয়ালদা-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শিয়ালদা থেকে দমদম পর্যন্ত সাবার্বান লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। বাতিল করা হয়েছে ৫টি লোকাল। বেশ কিছু ট্রেন অন্য লাইন দিয়ে চালানো হচ্ছে। দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ধস যেখানে নেমেছে, তার কাছেই রেলের নির্মাণ কাজ চলছে। প্রশ্ন উঠছে, বর্ষাকালে রেললাইনের ধারে অপরিকল্পিত নির্মাণের ফলেই কি ধস?
খবর
“এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
"আপনি তাদের হাতের পুতুল করে রেখেছিলেন...", অভিষেককে নিশানা BJP-এর ববির
“ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
সোমবার থেকেই রাজ্যে জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা? কী জানাল হাওয়া অফিস?
আগামিকাল থেকে পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ, সুখবর শোনাল আবহাওয়া দফতর
আরও দেখুন





















