এক্সপ্লোর
রবিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে
রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আজও অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরইমধ্যে মৌসুমী বায়ু সারা দেশে পৌঁছে গেল বলে মৌসম ভবন সূত্রে খবর। পয়লা জুন কেরলে ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ১২ জুন প্রবেশ করেছিল কলকাতায়। ২৬ জুন মৌসুমী বায়ু সারা দেশেই পৌঁছে গেল।
জেলার
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
আরও দেখুন






















