এক্সপ্লোর
দেশজুড়ে পালিত হচ্ছে ৭১তম প্রজাতন্ত্র দিবস, প্রধান অতিথি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
দেশজুড়ে আজ পালিত হচ্ছে ৭১তম প্রজাতন্ত্র দিবস। এবছর প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। দিল্লির রাজপথের অনুষ্ঠানে উপস্থিত অন্য দেশের প্রতিনিধিরাও। সকালে জাতীয় ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এরপর রাজপথের অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পতাকা উত্তোলনের পর অনুষ্ঠান শুরু হয়। কুচকাওয়াজের শুরুতেই ফ্লাই পাস্ট করে ভারতীয় বিমান বাহিনী। তিন বাহিনীর পতাকা নিয়ে আকাশে উড়তে দেখা যায় বিমান বাহিনীর চারটি হেলিকপ্টারকে। এরপর কুচকাওয়াজ। এই প্রথমবার কুচকাওয়াজে অংশ নেয় সিগনাল কর্পস স্কোয়াড। নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন তানিয়া শেরগিল। প্রদর্শিত হয় DRDO-র অ্যাসেট মিসাইল, অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল। ফ্লাই পাস্টে এই প্রথম বার অংশ নেয় চিনুক ও অ্যাপাচে হেলিকপ্টার। এছাড়াও, অংশ নেয় সেনা ও নৌ বাহিনীর ট্যাবলো, সিআরপিএফ-এর মহিলা জওয়ানদের ডেয়ারডেভিলস টিম, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও বিএসএফের উট বাহিনী।
জেলার
বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রোমোটার পেটানো বাগুইআটির TMC কাউন্সিলর সমরেশ চক্রবর্তী
বেআইনি পার্কিং বরদাস্ত নয়, হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের
আরও দেখুন























