এক্সপ্লোর
জীবনতলায় গুলিতে আক্রান্ত ৩ তৃণমূল কর্মী, আশঙ্কাজনক ২, কাঠগড়ায় বিজেপি
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলায় গুলি। গুলিবিদ্ধ তিন তৃণমূল কর্মী। ভর্তি এসএসকেএমে। হাসপাতাল সূত্রে খবর, সকলেরই শরীর থেকে বের করা হয়েছে গুলি। আহতদের মধ্যে তৃণমূল কর্মী মোসলেম আলি মোল্লা ও মাজেদ আলি গাজির অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাত সাড়ে ১০ টা নাগাদ ক্যানিংয়ে এই গুলি চলার ঘটনাটি ঘটে। আহতদের আত্মীয়দের অভিযোগ, যে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে তারা বহিরাগত। এই ঘটনার পিছনে বিজেপির মদত থাকতে পারে বলে তাঁদের অভিযোগ। একই অভিযোগ তৃণমূল বিধায়ক শওকত মোল্লারও। তৃণমূলের ওপরই দায় চাপাচ্ছে বিজেপি।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















