এক্সপ্লোর
বেলগাছিয়ায় BJP কর্মীদের 'মারধর', কাঠগড়ায় তৃণমূল
বেলগাছিয়ায় TMC-র বিদায়ী কাউন্সিলরের নেতৃত্বে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। চিৎপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির অভিযোগ, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ রানী হর্ষমুখী রোডে তাদের এক কর্মীর দোকানে গিয়ে গালিগালাজ করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করে বিজেপি কর্মী ও তার ছেলেকে মারধর করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওই নেতা।
আরও দেখুন

















