এক্সপ্লোর
মল্লারপুরে ১২ ঘণ্টার বন্ধের ডাক বিজেপির, পৌঁছলেন সাংসদ সৌমিত্র খান
বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যুর প্রতিবাদ। আজ ১২ ঘণ্টা মল্লারপুর বনধের ডাক বিজেপির। সকাল থেকেই বন্ধ এলাকার বাজার, দোকানপাট। সকাল ৯ টা নাগাদ বনধের সমর্থনে বিজেপির একটি মিছিল বের হবে। নেতৃত্ব দেবেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। করবেন মল্লারপুর পরিক্রমা। অন্যদিকে তৃণমূলও রাস্তায় নেমে এই বনধের মোকাবিলা করবে বলে জানিয়েছে। কোনওরকম অরাজকতা এড়াতে তৎপর প্রশাসন। তবে সকাল ৯ টায় কথা থাকলেও এখনও শুরু হয়নি বিজেপির মিছিল। ইতিমধ্যেই এসে পৌঁছেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
আরও দেখুন


















