এক্সপ্লোর

Dilip Ghosh at Hooghly: দিদিমণি চাবি নিয়ে ঘোরেন কারখানা খোলার জন্য নয়, কারখানা বন্ধ করার জন্য, সিঙ্গুর নিয়ে আক্রমণ দিলীপ ঘোষের, পাল্টা তৃণমূল

১০ বছর আগে রাজ্যে তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে, বড় ফ্যাক্টর ছিল সিঙ্গুর আন্দোলন। ২০১৬-র বিধানসভা ভোটের প্রচারে, সিঙ্গুরে জমি ফেরানোর প্রতিশ্রুতিকে হাতিয়ার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০০৯ সালের লোকসভা নির্বাচন, ২০১১ সালের বিধানসভা নির্বাচন, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০১৪ সালের লোকসভা নির্বাচন, ২০১৬ সালের বিধানসভা নির্বাচন – সব ভোটেই তৃণমূলকে বিপুল ভোটে জিতিয়েছিলেন সিঙ্গুরের মানুষ। তৃণমূলের আন্দোলনের জেরে সিঙ্গুরে টাটাদের কারখানা হয়নি! সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকরা জমি ফিরে পেয়েছেন! কিন্তু, তা সত্ত্বেও ২০১৯-এর লোকসভা ভোটে এই সিঙ্গুরেই গেরুয়া ঝড়ে ভেসে যায় তৃণমূল। লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, সিঙ্গুর বিধানসভায় তৃণমূল প্রার্থী রত্না দে নাগের চেয়ে ১০ হাজার ৪২৯ ভোট বেশি পান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। টাটাদের একদা প্রকল্প এলাকাতেও শোচনীয় ফলাফল হয় তৃণমূলের। এবার ২১-এর ভোটের আগেও ফের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এল সিঙ্গুর। 
মঙ্গলবার তৃণমূলকে আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘সিঙ্গুরের কারখানার দিকে যখন তাকাই, তখন দেখি ফর্সা সাদা দিদিমণির শাড়ির মত কাশফুল ফুটে আছে। কেন এমন অবস্থা? হয় ওখানে সবুজ ধান হবে, না হয় কারখানা হবে। দিদিমণি চাবি নিয়ে ঘোরেন কারখানা খোলার জন্য নয়, কারখানা বন্ধ করার জন্য। কাজ করার জন্য গুজরাট মহারাষ্ট্র যেতে হত না। কারখানা বন্ধ করে আবার বড় বড় কথা। এখান থেকে পালিয়ে গুজরাত গেছে টাটা। ২৪ ঘন্টার মধ্যে জমি পেয়েছে। আমাদের শিক্ষিত-অশিক্ষিত ছেলেরা বাইরে চলে যাচ্ছে।’
এদিন প্রথমে চন্দনননগরের প্রবর্তক আশ্রমে যান দিলীপ ঘোষ। সেখান থেকে জিরাট ও বলাগড়ে গিয়ে পৃথক পৃথক জনসভা করেন তিনি। সেখানেই নানা ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। উত্তর দিতে দেরি করেনি তৃণমূলও।
হুগলির তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব বলেছেন, ‘সিঙ্গুরে কৃষি আন্দোলন কৃষকদের জন্যই, বিজেপি সেটা ভুলে গিয়েছে, নরেন্দ্র মোদির আমলেই সবচেয়ে বেশি কারখানা বন্ধ হয়েছে। নরেন্দ্র মোদির আমলেই সবচেয়ে বেশি কারখানা বন্ধ হয়েছে, এখন ওরা বলতে হয় তাই বলছে। শ্রমিক থেকে কৃষক সবার জীবিকাই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে মোদি।’
ভোট আসে, ভোট যায়। সিঙ্গুর ইস্যু হয়। কিন্তু, সিঙ্গুরের ভাগ্য ফিরবে কবে?
আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

সেরা শিরোনাম

Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget