Farmers’ Protest: ফোনে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের, দেখে নিন কী বললেন তিনি
দিল্লির কৃষক আন্দোলনে কৃষকদের পাশে মমতা (Mamata Banerjee)। আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে কথা মমতার। ফোনে নেতাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারবার ফোনে কৃষক নেতাদের সঙ্গে কথা মমতার। মমতা জানিয়েছেন কৃষকদের দাবি ন্যায়সংগত। TMC-ও কৃষি আইন বাতিলের দাবিতে সরব।
সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে (Derek O’Brien) কৃষকদের কাছে পাঠিয়েছেন মমতা। তৃণমূলের প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তাঁকে। আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন ডেরেক ও'ব্রায়েন।
তাঁর ফোনের মাধ্যমে আন্দোলনরত কৃষকদের সঙ্গেও সরাসরি কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তীব্র আক্রমণ করে কৃষকদের পাশে থাকার কথা জানান তিনি। কৃষকরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান।





















