ফটাফট: স্বস্তি বাড়িয়ে রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ হাজারের নিচে, আজ থেকে শুরু 'দুয়ারে দুয়ারে সরকার' প্রকল্প, সঙ্গে অন্য খবর
কৃষক নিধি সম্মান নিয়ে বারাণসীতে সভাতেও Narendra Modi-র নজরে বাংলা। টাকা দেবে রাজ্য, নাম কিনবে তৃণমূল? হতে পারে না, পাল্টা কটাক্ষ Sovandeb Chatterjee-র। বারাণসীতে কৃষি আইনের পক্ষে সওয়াল নরেন্দ্র মোদির। এই আইনে চাষিদের আরও সুবিধা মেলার দাবি। কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে রাজঘাটে মোদি। গঙ্গার ঘটে লেজার শো। কাশি-প্রয়াগরাজ হাইওয়ের উদ্বোধন করে বিশ্বনাথ মন্দিরে মোদি, সঙ্গে যোগী আদিত্যনাথ। গঙ্গার ঘটে দেব দীপাবলি পালন। এবার পাহাড়-ডুয়ার্স থেকে জঙ্গলমহলে গুন্ডামি, হুঁশিয়ারি দিলীপের। তৈরী আছে তৃণমূল, পাল্টা সৌগত রায়। জিরো ব্যালান্স থেকে হিরো হয়েছেন। উঠেছেন Escalator-এ। দুর্গাপুরে 'চায় পে চর্চা'-য় নাম না করে Abhishek Banerjee-কে আক্রমণ BJP-র। বিনামূল্যে নেতা চাই বিজেপির, পাল্টা কটাক্ষ তৃণমূলের। শুভেন্দু অধিকারীর পর এবার মদন মিত্র। শুভেন্দুর লিফট মন্তব্যের পর এবার মদনের মুখে ক্যাপসুল-লিফট প্রসঙ্গ। কামারহাটির মানুষকে কেমন করে কাছে পাব, সেটা Prashant Kishor আমায় শেখাবে? হিষাদলের পর এবার নিজের বিধানসভা কেন্দ্রে Svendu Adhikari। হলুদ পতাকায় অনুগামীদের মিছিল। আজ থেকে ২ মাসের জন্য শুরু 'দুয়ারে দুয়ারে সরকার' প্রকল্প। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৬৭১, উত্তর ২৪ পরগনায় একদিনে মৃত ১৫, কলকাতায় ১২। সংক্রমণের শীর্ষে কলকাতা।





















