এক্সপ্লোর
প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাননি, ক্ষতিপূরণ পেয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ১০ আত্মীয়, অভিযোগে হাসনাবাদে বিক্ষোভ গ্রামবাসীদের
মেলেনি সরকারি সাহায্য, ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ পেয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ১০ জন আত্মীয়। এই অভিযোগে হাসনাবাদ-মালঞ্চ রোড অবরোধ গ্রামবাসীদের একাংশের। তাঁদের দাবি, ক্ষতিপূরণ বিলিতে স্বজনপোষণ করেছেন ওই তৃণমূল সদস্য। অথচ প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি আর্থিক সাহায্য পাননি।
ঘটনাস্থলে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। শেষমেশ বিডিও-র সঙ্গে কথা বলার আশ্বাস পেয়ে, আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। যদিও এ নিয়ে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















