এক্সপ্লোর
মাথাভাঙায় বিজেপির থানা ঘেরাওয়ের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, বোমাবাজিকে ঘিরে উত্তপ্ত এলাকা
বৃহস্পতিবার রাতে বিজেপির (BJP) জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেই গুলি তাঁর গাড়িতে লাগে। এই ঘটনার প্রতিবাদ আজ বিজেপির মাথাভাঙা থানা ঘেরাওয়ের কর্মসূচি ছিল। সেই মতো বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা রায়-সহ একাধিক নেতৃত্ব মাথাভাঙা শহরে মিছিল করেন। অভিযোগ, সেই মিছিলে TMC-র পক্ষ থেকে হামলা চালানো হয়। এলাকায় বোমাবাজি করা হয়। এরপরেই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘক্ষণ মাথাভাঙা থানায় ঘেরাও কর্মসূচি করে বিজেপি। এখনও মাথাভাঙার কিছু এলাকায় পুলিশি টহল চলছে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।
আরও দেখুন
























