এক্সপ্লোর

Suvendu Adhikari: কঠিন সময়ে জাহাজ ডুবল বলে বিজেপির সমুদ্রে ঝাঁপ, শুভেন্দুকে কটাক্ষ সৌগতর

‘শুভেন্দু আমাদের পার্টির ভাল নেতা ছিল। যদি বিজেপিতে যায়, আর মুখদর্শন করব না।’

বরানগরের সভা থেকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ সৌগত রায়ের। তাঁর কটাক্ষ, ‘কঠিন সময়ে জাহাজ ডুবল বলে বিজেপির সমুদ্রে ঝাঁপ। জাহাজ ডুবল ভেবে সমুদ্রে ঝাঁপ দিলে মরে যাবে।’

এদিকে, শুভেন্দুর সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছেদের সম্ভাবনা যত জোরাল হচ্ছে, ততই জেলায় জেলায় রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহণমন্ত্রীর নাম-ছবি দেওয়া পোস্টার, ব্যানার পড়ছে দাদার অনুগামীদের নাম করে। এবার তৃণমূলের গড় বলে পরিচিত খাস দক্ষিণ কলকাতার ৬-৬টি জায়গায় একই ধরনের পোস্টার দেখা গেল। বৃহস্পতিবার যাদবপুর এইটবি, গোলপার্ক, গড়িয়াহাট মোড়, গড়িয়াহাটের বাসন্তী দেবী কলেজের সামনে এবং রাসবিহারী মোড় ও সাদার্ন অ্যাভিনিউয়ে দাদার অনুগামীদের দেওয়া পোস্টার চোখে পড়ল।

এছাড়াও, বৃহস্পতিবার নন্দীগ্রামের বিধায়কের নামে পোস্টার পড়েছে বাঁকুড়ার তালড্যাংরা বাজারেও। দাদার অনুগামীদের নামে এই পোস্টার দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বাঁকুড়া জেলার বিজেপি সাধারণ সম্পাদক বিপত্তারণ সেন কটাক্ষ করে বলেছেন, ‘তৃণমূল দলটা দুর্নীতিতে ভরে গেছে। তাই এই দলে কেউ থাকতে চাইছেন না। তৃণমূলের একাংশ বিক্ষুব্ধ হয়ে দাদার অনুগামী সেজে পোস্টার দিচ্ছে। বিজেপিতে আসার চেষ্টা করছে।’

পাল্টা তালড্যাংরার তৃণণূল ব্লক সভাপতি মনসারাম লায়েক বলেছেন, ‘এলাকার মানুষ পোস্টার দেয়নি। রাতের অন্ধকারে বাইরে থেকে এসে পোস্টার দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ তৃণমূল কেউ নেই। সবাই একসঙ্গেই কাজ করে। দাদার অনুগামী বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ই সব।’

সূত্রের খবর, রবিবার নিজের অবস্থান স্পষ্ট করবেন শুভেন্দু। গোটা রাজ্যের নজর সেদিকেই।

আজ দুপুরে গড়বেতায় ক্ষুদিরাম বসুর একটি মূর্তি উন্মোচন করলেন শুভেন্দু। তার আগে চন্দ্রকোনা থেকে গড়বেতা পর্যন্ত বাইক মিছিল করেন শুভেন্দু-অনুগামীরা। এছাড়াও আজ দুপুরে হলদিয়ায় শুভেন্দুর অনুগামীদের পদযাত্রা ছিল। পাশাপাশি আজ তমলুক হাসপাতাল মোড় থেকে হ্যামিলটন হাই স্কুল পর্যন্ত হাতে তেরঙা নিয়ে পদযাত্রা করেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। উদ্যোক্তা তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি। যার সভাপতি শুভেন্দু নিজেই।

গড়বেতায় শুভেন্দু বলেন, ‘গড়বেতায় ২০১১ সালের আগে আমিই সবচেয়ে বেশি আসতাম। দশকের পর দশক ধরে আসছি। গ্রামের ছেলে রাস্তায় বেরিয়েছে, তাতে ফ্ল্যাটবাড়িতে থাকা কারও কারও অসুবিধা হচ্ছে।’

শুভেন্দুর সঙ্গে আর কোনও কথা নয়, জানিয়েছেন সৌগত। তিনি বলেন, এরপর যা বলার শুভেন্দুই জানাবেন, তাঁদের তরফে আর কিছু বলার নেই।
আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ি গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার আবেদন খারিজ ED-র
বাড়ি গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার আবেদন খারিজ ED-র
West Bengal Assembly Election Live: LPG সিলিন্ডার বুকিং নিয়ে ফের বিভ্রান্তি, ৩৫ না ২৫, কতদিন ছাড়া বুক করা যাবে? কী জানাল PIB?
LPG সিলিন্ডার বুকিং নিয়ে ফের বিভ্রান্তি, ৩৫ না ২৫, কতদিন ছাড়া বুক করা যাবে? কী জানাল PIB?
Calcutta High Court: ভোটের কাজে কর্মীদের সরিয়ে নিয়ে গিয়েছে কমিশন, নিয়োগপ্রক্রিয়া শেষ হবে কী করে? হাইকোর্টে SSC
ভোটের কাজে কর্মীদের সরিয়ে নিয়ে গিয়েছে কমিশন, নিয়োগপ্রক্রিয়া শেষ হবে কী করে? হাইকোর্টে SSC
Road Accident: ভয়ঙ্কর ! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, মৃত্যু অভিনেত্রীর
ভয়ঙ্কর ! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, মৃত্যু অভিনেত্রীর
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
LPG Booking : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
Embed widget