এক্সপ্লোর
বেহাল জতীয় সড়ক, প্রতিবাদে বারাসতে বাম কংগ্রেসের অবরোধ, দেওয়াল ধসে শিশুর মৃত্যু ও সঙ্গে ২৩ জেলার আরও খবর- 'এক ঝলকে'
বেহাল জাতীয় সড়ক নজর নেই প্রশাসনের। এই অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বাম কংগ্রেসের। এর জেরে ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয় । উত্তর ২৪ পরগনার টিটাগড় রেল স্টেশন লাগোয়া এলাকায় দুঘটনা। দেওয়াল ধসে শিশুর মৃত্যু। চার শিশু একসঙ্গে খেলার সময় দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। বাকি তিন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
আরও দেখুন
























