এক ঝলকে : দেখুন, মুর্শিদাবাদে 'তৃণমূলের গোষ্ঠী কোন্দলের' ভিডিও ভাইরাল, ‘হেনস্থার’ শিকার ইশরত, আরও খবর সঙ্গে
<<>মুর্শিদাবাদ>
মুর্শিদাবাদের জলঙ্গিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত সদস্যদের। বচসা, হাতাহাতি। ভাইরাল ভিডিও!! দলীয় স্তরে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস জেলা সভাপতির।
<<পূর্ব বর্ধমান>>
বেহাল বর্ধমান-কাটোয়া রোড। অবিলম্বে সংস্কারের দাবিতে বিজয়রাম-কালিতলা মোড় অবরোধ স্থানীয়দের। শেষমেষ, পুলিশ-প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।
১২ ঘণ্টা ধরে ৬টি হাসপাতালে ঘুরেও পরিষেবা না পাওয়ার অভিযোগ। জেলা শাসকের ফোন পেয়ে চিকিত্সা শুরুর কিছুক্ষণের মধ্যেই এনডিআরএফ জওয়ানের স্ত্রী ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যু। মেমারি থানায় অভিযোগ দায়ের। অভিযোগের তদন্ত হচ্ছে, জানাল বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ
<<হাওড়া>>
হাওড়া জেলা হাসপাতালের আউটডোরের পিছনদিক থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার পচা গলা দেহ। দু-তিন দিন আগে মৃত্যু বলে অনুমান পুলিশের। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।



















