এক্সপ্লোর
এক ঝলকে : দেহ রক্ষী ছুটিতে, খবর ছিল দুষ্কৃতীর কাছে! টিটাগড়কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
টিটাগড়ে অর্জুন ঘনিষ্ঠ খুনে নতুন তথ্য। ব্যক্তিগত দেহরক্ষীরা ছুটিতে ছিলেন। খবর ছিল আততায়ীদের কাছে। বাইক আরোহী চার দুষ্কৃতীকে চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজে জোর দেওয়া হচ্ছে। ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে ১২ ঘণ্টা বনধ। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। কয়েক ঘন্টার জন্য অবরুদ্ধ কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমডাঙ্গা ব্যারাকপুর রোডেও অবরোধ। পুলিশের মদতে হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের, অভিযোগ বিজেপির। খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন পাল্টা তৃণমূল।
আরও দেখুন





















