এক্সপ্লোর
Weather update: সংক্রান্তির আগেই উধাও শীত, রেকর্ড ভেঙে জানুয়ারিতেই তাপমাত্রা পার করল ৩০ ডিগ্রি
গত ১০ বছরে জানুয়ারি মাসে রেকর্ড তাপমাত্রা। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। ২০১৭-এর ২৬ জানুয়ারি পারদ ছিল ৩১.১ ডিগ্রি। আজও উধাও শীত। পৌষ শেষ হওয়ার আগেই চড়ছে তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি বেশি। তবে আগামীকাল থেকে তাপমাত্রা ফের নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কাল থেকে রাজ্যে ঢুকবে উত্তুরে হাওয়া। পারদ কিছুটা নামলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা ক্ষীণ বলেই জানিয়েছেন তাঁরা।
আরও দেখুন
























