West Bengal Elections 2021: 'গাঁধী গুজরাত থেকে, প্রধানমন্ত্রীও - মহাত্মার জয় বললে, মোদি শাহ বহিরাগত কেন?', দিলীপের মন্তব্যে বিতর্কের ঝড়
বাংলার উন্নয়নে বাঙালির থেকে বেশি ভূমিকা বাংলার বাইরের মানুষের। Dilip Ghosh-র মন্তব্যে ফের বিতর্ক। শাহরুখ খান, প্রশান্ত কিশোর নিজের লোক, বহিরাগত শুধু মোদি-শাহ? তুললেন প্রশ্ন। মন্তব্যের কড়া সমালোচনা বিরোধীদের। বাংলা গঠনে কার ভূমিকা বেশি? তা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে শুরু তরজা। বিজেপির লক্ষ বঙ্গ দখল। বাংলা দখলে তাদের বড়ো ভরসা অবাঙালি ভোটও। তৃণমূলের আশা বাঙালি ভোট। এই পরিস্থিতিতে ঘরের লোক, বাইরের লোক তরজা তুঙ্গে।
বিজেপির লক্ষ্য বঙ্গ দখল। বাংলা দখলে তাদের বড় ভরসা অবাঙালিও ভোটও! আবার ক্ষমতা ধরে রাখতে তৃণমূলের এখন হাতিয়ার বাঙালি আবেগ। ঘরের লোক-বাইরের লোক তরজা তুঙ্গে। আর এই প্রেক্ষাপটে দিলীপের মন্তব্যে সমালোচনার ঝড়।





















