এক্সপ্লোর
জলের পাইপ ফাটানো ও পতাকা তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত কেশপুর, আহত উভয়পক্ষের ১০
ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। আহত উভয়পক্ষের ১০। তৃণমূলের অভিযোগ, গতকাল তাদের এক কর্মীর সেচের জলের পাইপ ফাটিয়ে দেয় বিজেপি কর্মীরা। প্রতিবাদ করায় ওই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এরপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিজেপির পাল্টা দাবি, স্বাধীনতা দিবসের পতাকা তোলাকে কেন্দ্র করে তাদের কর্মীদের মারধর করে তৃণমূল কর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি উভয়পক্ষের ৫ জন। কেশপুর থানায় দু পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion















