এক্সপ্লোর
Strand Road Fire: স্ট্র্যান্ড রোডে আগুনে মৃত ৭, জানালেন দমকলমন্ত্রী Sujit Bose
স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে ভর সন্ধ্যায় বিধ্বংসী আগুন। ১৩ তলা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ল নীচের দিকে। অফিস টাইমে স্ট্র্যান্ড রোডে ভয়াবহ আগুন। ছড়িয়ে পড়ার আশঙ্কায় খালি করা হল আশেপাশের ভবন। বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত দীর্ঘক্ষণ বন্ধ যান চলাচল। দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) বলেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মুখ্যমন্ত্রী অনেকবার ফোন করে খোঁজ নিয়েছেন। সাত জনের মৃত্যু হয়েছে। দমকলের চার কর্মী, একজন আরপিএফ-এর (RPF), আর একজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আর একজনকে এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী।
খবর
কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
আরও দেখুন





















