এক্সপ্লোর
পয়লা অগাস্ট থেকে ফের বন্ধ হয়ে যাচ্ছে তারাপীঠের মন্দির
আবার পয়লা অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে তারাপীঠ মন্দির। আজ সেবায়তদের নিয়ে মন্দির কমিটির বৈঠক হয় আর বৈঠকের পর সেবায়েত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, "পয়লা অগাস্ট থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। এই সময় শুধু প্রথামাফিক ভোগ দেওয়া হবে এবং আরতি করা হবে"। করোনা আবহে প্রায় ৩ মাস বন্ধ থাকার পরে জুন মাসে রথের দিনে খুলেছিলো তারাপীঠের মন্দির।
আরও দেখুন





















