Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
কলকাতা : সোমবার বারুইপুরের নির্যাতিতার বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পাশে থাকার বার্তা দিয়ে এসেছিলেন দোলা সেন। পরিবারকে তিনি জানিয়েছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন।" মঙ্গলবার নাম না-করে প্রাক্তন মুখ্য়মন্ত্রীকেই যেন খোঁচা দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাফ বললেন, মুখে পাশে থাকার বার্তা নয় বরং অ্যাকশন। তাঁর কথায়, "২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ধরা হয়েছে। আমরা কাজে দেখিয়েছি। সুতরাং, মুখে আমি পাশে রয়েছি বললে হয় না।" শুধু তা-ই নয়, নিহত নাবালিকার পরিবার তথা সারা গ্রাম মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছে বলে দাবি অগ্নিমিত্রার। আর এই রকম স্পর্শকাতর সময় রাজনীতি না করারও বার্তা দেন তিনি। সওয়াল তোলেন দোষীদের শাস্তি দেওয়ার পক্ষে। এদিন বারুইপুরের ঘটনায় মুখ খুলেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, "যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই"
আরও পড়ুন : 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য?

















