এক্সপ্লোর
বিদেশ থেকে বাঙালিদের ফেরানো হচ্ছে না কেন? আক্রমণ তৃণমূলের
বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে শুরু হচ্ছে বন্দে ভারতের দ্বিতীয় পর্ব। সূত্রের খবর দ্বিতীয় দফায় ৩১টি দেশ থেকে ভারতীয়দের ফেরানো হবে। কিন্তু ৩১টি দেশ থেকে যাঁরা ফিরবেন, তাঁদের তালিকায় বাংলার কেউ নেই কেন, এই প্রশ্নে সরব হয়েছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ট্যুইটারে বলেছেন "বিদেশমন্ত্রক কি আমাদের এটা বিশ্বাস করতে বলছে, যে জর্জিয়া থেকে গুজরাতে যথেষ্ট লোক ফেরার থাকলেও, কলকাতায় ফেরার কেউ নেই? কিরঘিজস্তান থেকে বিহারে ফেরার লোক থাকলেও, কলকাতায় ফেরার কেউ নেই? এই অবিচার বন্ধ করুন।" এনিয়ে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, যে এক্ষেত্রে কোনও রাজ্যের মধ্যে ভেদাভেদ করা হচ্ছে না।
খবর
বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















