এক্সপ্লোর
Mamata Banerjee : কিশোর ভারতী স্টেডিয়ামে হবে লা লিগার অ্যাকাডেমি, বার্সেলোনা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর
মূলত বাংলায় লগ্নি টানতেই ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তবে শিল্পের পাশাপাশি খেলাধুলো বিশেষত ফুটবলের উন্নতি সাধনেও তৎপর মুখ্যমন্ত্রী। সেই মর্মে ইতিমধ্যেই লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষরও করেছেন তিনি। সেই চুক্তি অনুযায়ী বাংলায় অ্যাকাডেমি গড়বে লা লিগা (La Liga) কর্তৃপক্ষ। তবে ঠিক কোথায় সেই অ্যাকাডেমি গড়া হবে, তা জানানো হয়নি। আজ লা লিগার অ্যাকাডেমি গড়ার জন্য স্থান ঘোষণা করে দিলেন মমতা।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















