রবিবার শ্রীলঙ্কায় পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ইস্টার সানডে-তে জঙ্গি নাশকতা হওয়া স্থান পরিদর্শন করেন তিনি।
2/4
সেখানে ইস্টার সানডে-তে সন্ত্রাস হানায় নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিও ট্যুইটারে পোস্টও করেছেন তিনি।
3/4
ট্যুইটে ভারতীয় প্রধানমন্ত্রী লেখেন, নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি বিশ্বাস করি, শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়াবে। শ্রীলঙ্কাবাসীর পাশে রয়েছে ভারত।
4/4
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরেই শ্রীলঙ্কা গেলেন নরেন্দ্র মোদি। এই সফরে মালদ্বীপেও গিয়েছেন তিনি।