এক্সপ্লোর

live updates: সমঝোতা ও থর এক্সপ্রেসের পর দিল্লি-লাহৌর বাস পরিষেবা বন্ধ করল পাকিস্তান, কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপে নার্ভাস পাকিস্তান, বলল বিদেশমন্ত্রক

After Samjhauta, Now Pakistan to stop Thar Express live updates: সমঝোতা ও থর এক্সপ্রেসের পর দিল্লি-লাহৌর বাস পরিষেবা বন্ধ করল পাকিস্তান, কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপে নার্ভাস পাকিস্তান, বলল বিদেশমন্ত্রক

Background

নয়াদিল্লি: সমঝোতা এক্সপ্রেসের পর এবার থর এক্সপ্রেসও বন্ধ করছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পদক্ষেপ ঘিরে ভারত, পাকিস্তান সম্পর্কে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশঃ। গতকাল দিল্লি ও লাহোরের মধ্যে সংযোগের সেতু সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেয় পাকিস্তান। সংবাদ সংস্থা রয়টার্স পাক রেলমন্ত্রী শেখ আহমেদ রশিদকে উদ্ধৃত করে বলেছে, আমরা থর এক্সপ্রেসও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি যতক্ষণ রেলমন্ত্রী আছি, কোনও ট্রেন চলবে না ভারত, পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের খোকরাপার ও ভারতের মুনাবাওয়ের মধ্যে সাপ্তাহিক ট্রেনটিই ছিল দুদেশের মধ্যে রেলপথে সংযোগ রক্ষার শেষ মাধ্যম। ট্রেনটি ভারতে যোধপুর থেকে মুনাবাও আর পাকিস্তানে খোকরাপার থেকে করাচি পর্যন্ত যায়।
বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেসকে ওয়াগা সীমান্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আটকে দেয় পাকিস্তানি কর্তৃপক্ষ। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। বিপাকে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ভারতীয় রেলকর্তারা ক্রু, রক্ষী পাঠিয়ে সেটিকে আত্তারিতে নিয়ে আসেন। ৪৮ পাকিস্তানি সহ ১১৭ জন যাত্রী ছিলেন ট্রেনে। চলতি নিয়মকানুন মেনে শেষ পর্যন্ত সেখান থেকে ট্রেনটি রওনা দেয় দেরিতে। নির্ধারিত সময়ের সাড়ে চার ঘন্টা বাদে আজ সকাল ৮টা ৫ মিনিটে সমঝোতা পৌঁছয় ওল্ড দিল্লি স্টেশনে।
গতকাল সমঝোতা এক্সপ্রেসের ভবিষ্যত নিয়ে টানাপড়েন, অনিশ্চয়তা চলে। পাক রেলমন্ত্রী ইসলামাবাদে মিডিয়াকে জানান, পাকিস্তান সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দিয়েছে। ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা রদ করে বাতিল করায় বৃহস্পতিবার পাকিস্তান দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার রাস্তায় হেঁটে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে নয়াদিল্লি থেকে নিজেদের প্রতিনিধিকে দেশে তলব করে। পরদিনই সমঝোতা বন্ধের ঘোষণা করা হয়। যদিও ভারতীয় রেলকর্তারা সমঝোতা পরিষেবা বন্ধ হওয়ার কথা অস্বীকার করে জানান, পাকিস্তান থেকে কিছুই তাঁদের জানানো হয়নি এ ব্যাপারে।


21:33 PM (IST)  •  09 Aug 2019

জোধপুর ও করাচির মধ্যে থর এক্সপ্রেস পরিষেবা বন্ধের কয়েক ঘন্টা পর এবার বাস পরিষেবাও বন্ধ করল পাকিস্তান।দিল্লি-লাহৌর বাস পরিষেবা বন্ধ করল পাকিস্তান। পাকিস্তানের যোগাযোগমন্ত্রী মুরাদ সইদ শুক্রবার দিল্লি-লাহৌর বাস পরিষেবা বন্ধের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। গতকালই পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ লাহৌর ও দিল্লির মধ্যে চলাচলকারী সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার ঘোষণা করেন।
19:16 PM (IST)  •  09 Aug 2019

অশান্তি, ঝামেলা পাকাতে পারে বলে সন্দেহ করে আরও ২০ জনকে শ্রীনগর থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে আগ্রায় পাঠাল জম্মু ও কাশ্মীর কর্তৃপক্ষ। আগ্রা সেন্ট্রাল জেলে ঢোকানো হয়েছে এদের। এদের কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত থাকার রেকর্ড আছে বলে জানিয়েছেন সরকারি অফিসাররা। এই ‘সম্ভাব্য অশান্তি সৃষ্টিকারীরা’ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য বলে অভিযোগ। বৃহস্পতিবার যে ২৫ জনকে আগাম অশান্তি, বিক্ষোভের আশঙ্কায় বিমানে চাপিয়ে আগ্রায় পাঠানো হয়, তাদের মধ্যে আছেন কাশ্মীর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিয়া কায়ুম। তিনি নামী আইনজীবী, বিচ্ছিন্নতাবাদী নেতাদের হয়ে মামলা লড়েন। এই দলে কাশ্মীর চেম্বার অব কমার্সের পদাধিকারী মুবিন শাহও আছেন।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget