এক্সপ্লোর

এয়ারসেল-ম্যাক্সিস মামলায় চিদম্বরম, কার্তিকে আগাম জামিন দিল্লির আদালতের

Aircel-Maxis cases Delhi court grants anticipatory bail to P Chidambaram son Karti এয়ারসেল-ম্যাক্সিস মামলায় চিদম্বরম, কার্তিকে আগাম জামিন দিল্লির আদালতের

Background

নয়াদিল্লি: এয়ারসেল-ম্যাক্সিস মামলায় দিল্লির আদালত আগাম জামিন দিল পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তিকে। ইউপিএ জমানার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইতিমধ্যেই আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন।
বাবা-ছেলে, দুজনের বিরুদ্ধে এয়ারসেল ম্যাক্সিস মামলা দায়ের করেছে সিবিআই ও ইডি। বৃহস্পতিবার এই মামলায় তাঁদের রেহাই দিয়ে বিশেষ বিচারক ও পি সাইনি আগাম জামিন মঞ্জুর করে তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দেন। বিচারক বলেন, ওঁদের গ্রেফতার করা হলে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও সম পরিমাণ অর্থের একজন জামিনদারের বিনিময়ে ছেড়ে দিতে হবে। অভিযুক্তদের তদন্তে সামিল হতে বলা হচ্ছে।
এয়ারসেল-ম্যাক্সিল ডিলের পাশাপাশি ৩০৫ কোটি টাকার আইএনএক্স মিডিয়া মামলায়ও দুজনের বিরুদ্ধে উঠেপড়ে তদন্ত করছে এজেন্সিগুলি।

এয়ারসেল-ম্যাক্সিস মামলায় কিছুটা স্বস্তি পেলেও আইএনএক্স মিডিয়া মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন চিদম্বরম। ওই মামলায় গ্রেফতারি এড়াতে তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেনি শীর্ষ আদালত। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করেছিল দিল্লি হাইকোর্ট। সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন তিনি। কিন্তু সর্বোচ্চ আদালত বলেছে, আর্থিক অপরাধের মোকাবিলা অন্যভাবে করতে হবে কেননা তা দেশের অর্থনীতির ক্ষতি করে। আজই ৫ দফায় বিশেষ আদালতের দেওয়া চিদম্বরমের ১৫ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। ২১ আগস্ট রাতে তিনি গ্রেফতার হন।

18:18 PM (IST)  •  05 Sep 2019

বিচারবিভাগীয় হেফাজতে আটক থাকাকালে যাতে তাঁর নিরাপত্তা অক্ষুন্ন থাকে, তিনি নিরাপদ বোধ করেন, সেজন্য নির্দেশ দিক আদালত। বিশেষ আদালত তাঁকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহড় জেলে পাঠানোর নির্দেশ দেওয়ার পরই দিল্লির আদালতে এই আবেদন পেশ করলেন চিদম্বরম। তাঁর আর্জি, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হোক জেল কর্তৃপক্ষকে। তাঁকে আলাদা সেল বরাদ্দ করতেও আবেদন জানিয়েছেন তিনি।
17:49 PM (IST)  •  05 Sep 2019

চিদম্বরমকে ১০ দিন তিহড় জেলে পাঠাল দিল্লির আদালত। তাঁর জামিনে মুক্তির আবেদন খারিজ করেছে আদালত। তাঁকে যাতে জেলে পাঠানো না হয়, সেজন্য শেষ মূহূর্ত পর্যন্ত চেষ্টা করে যান তাঁর আইনজীবীরা। কিন্তু সব চেষ্টা বিফলে যায়। আইএনএক্স মিডিয়া মামলায় তাঁর জেলযাত্রা এড়াতে তাঁরা এই প্রস্তাবও দেন যে, তাঁকে জেরা করার জন্য গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহড় জেলে থাকতে হবে চিদম্বরমকে। সুপ্রিম কোর্ট আগেই এই মামলায় গ্রেফতারি ঠেকাতে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালতের রায় পক্ষে থাকায় ইডি তাঁকে গ্রেফতার করতেই পারে। কিন্তু ইডি সেই উদ্যোগ নেয়নি। ফলে বিশেষ বিচারক অজয় কুমার কুহারের সামনে দুটি রাস্তা খোলা ছিল। হয় চিদম্বরমকে ছেড়ে দেওয়া, নয়তো বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো। বিচারক তাঁকে তিহড় জেলে পাঠানোর সিদ্ধান্তই নেন।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget