এক্সপ্লোর

Live Updates: সুপ্রিম কোর্টের নির্দেশ, মু্ম্বই থেকে বেঙ্গালুরুতে কর্নাটকের ১০ বিদ্রোহী কং-জেডি (এস) বিধায়ক, ‘সঠিক ফর্ম্যাটে’ ইস্তফা দিয়েছেন তাঁরা, স্বেচ্ছায় কিনা, খতিয়ে দেখতে হবে, বললেন কর্নাটক বিধানসভার স্পিকার

Karnataka rebel MLAs arrive in Bengaluru, submits resignations to speaker Live Updates: সুপ্রিম কোর্টের নির্দেশ, মু্ম্বই থেকে বেঙ্গালুরুতে কর্নাটকের ১০ বিদ্রোহী কং-জেডি (এস) বিধায়ক, ‘সঠিক ফর্ম্যাটে’ ইস্তফা দিয়েছেন তাঁরা, স্বেচ্ছায় কিনা, খতিয়ে দেখতে হবে, বললেন কর্নাটক বিধানসভার স্পিকার

Background

বেঙ্গালুরু: কর্নাটকের ১০ বিদ্রোহী বিধায়ক বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি বিশেষ বিমানে বেঙ্গালুরু এলেন। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট কংগ্রেস ও শরিক জেডি(এস) মিলিয়ে ১৬ শাসক শিবিরের বিধায়ককে আজই সন্ধ্যায় ৬টায় বেঙ্গালুরু গিয়ে কর্নাটক বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমারের সঙ্গে দেখা করে ইস্তফার কথা জানাতে বলে। তার কয়েক ঘণ্টা বাদেই তাঁদের দশজন মুম্বই থেকে বেঙ্গালুরু আসেন। গত কয়েকদিন বিদ্রোহী বিধায়করা বাণিজ্য নগরীর এক হোটেলে ছিলেন, যেখানে গতকাল তাঁদের সঙ্গে কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের দেখা করার চেষ্টাকে কেন্দ্র করে দিনভর রীতিমতো নাটক হয়। তাঁকে ফেরত পাঠিয়ে দেয় মুম্বই পুলিশ। আজ দশজনের সঙ্গে যোগ দেন আরেক বিদ্রোহী কংগ্রেস বিধায়ক মুনিরত্ন। ১১ জন মিলে হ্যাল বিমানবন্দর থেকে বিধান সৌধে যান লাক্সারি বাসে চেপে।
এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ স্পিকারকে অবিলম্বে ১০ কং-জেডি (এস) বিধায়কের ইস্তফার ব্যাপারকে সিদ্ধান্ত নিতে বলে। শুক্রবার যখন বিষয়টি শীর্ষ আদালতে ফের উঠবে, তখন স্পিকার কী সিদ্ধান্ত নিলেন, তা বেঞ্চকে জানাতে বলা হয়।
বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি দীপক গুপ্তা ও বিচারপতি অনিরুদ্ধ বোস। বেঞ্চ আরও নির্দেশ দেয়, মুম্বই থেকে বেঙ্গালুরু পৌঁছনোর পর বিমানবন্দর থেকে বিধানসৌধ পর্যন্ত ১০ বিধায়কের পূর্ণ নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে কর্নাটকের ডিজিপিকে। সেইমতো বন্দোবস্ত হয়। এর আগে স্পিকার সাংবাদিকদের বলেন, বিধায়করা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই গোটা বিষয়টি খারাপ মাত্রা পেয়েছে। আমি কখনই ওদের (ইস্তফা দেওয়া বিদ্রোহী বিধায়ক) আসতে বাধা দিইনি। জানি না, আমার সঙ্গে দেখা করার জন্য সুপ্রিম কোর্টে কী জন্য গেলেন ওরা! এর দরকার ছিল না। আমায় বললেই হত যাতে আমি দেখা করি। স্বেচ্ছায় ওঁরা আসতে পারতেন।
আরেক প্রশ্নের উত্তরে স্পিকার জানান, তাঁকে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে বলেছে বটে, কিন্তু কী সিদ্ধান্ত নেবেন, সেটা বলে দেয়নি।

21:12 PM (IST)  •  11 Jul 2019

21:05 PM (IST)  •  11 Jul 2019

কর্নাটক বিধানসভার স্পিকার রমেশ কুমার জানিয়েছেন, বিদ্রোহী বিধায়করা আজ তাঁর কাছে সঠিক ফরম্যাটেই ইস্তফাপত্র পেশ করেছেন। এবার তিনি খতিয়ে দেখবেন, তাঁরা স্বেচ্ছায় সেগুলি দিয়েছেন এবং সেগুলি আসল কিনা। তিনি নিয়ম মেনে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বিধায়করা এসেছিলেন, বললেন, তাঁরা ইস্তফা দিতে চান। আমি বলেছি, তাঁরা তা পারেন। তাঁরা সেগুলি গ্রহণ করতে বলেন। স্পিকার এও বলেন, তিনি ন্যয্য সিদ্ধান্তই নেবেন, যা কারও কাছে স্বস্তির হতে পারে, কেউ বা তাতে অখুশি হতে পারেন। এদিকে বিদ্রোহী বিধায়করা আজই মুম্বই ফিরছেন বলে সূত্রের খবর। স্পিকার বলেন, আজকের বিধায়কদের সাক্ষাতের গোটা পর্বটির ভিডিও করা হয়েছে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু

ভিডিও

CJP on Gyanesh Kumar: 'আগামীকালের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজোড়া প্রতিবাদ শুরু', হুঁশিয়ারি CJP-র
Suvendu Adhikari:
Congress Protest: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস কর্মী-সমর্থকরা
Ajit Maity arrest news | মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতা অজিত মাইতিকে গ্রেফতারির কারণ কী ?
Nandigram:সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের, অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget