এক্সপ্লোর

Potato Price Hike: মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা, বাজারে টাস্ক ফোর্সের অভিযান

Vegetable Price Hike: কলকাতা থেকে জেলা, আলু-সহ বিভিন্ন সবজির দাম সরজমিনে দেখতে বাজারে ঘুরলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্যরা।

কলকাতা: আলুর দাম নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই ফের দেখা গেল রাজ্য সরকারের টাস্ক ফোর্সের তৎপরতা। কলকাতা-সহ জেলার বিভিন্ন বাজারে চলল অভিযান। বিক্রেতারা আলু-সহ সবজির দাম কমার দাবি করলেও, ক্রেতাদের একাংশের মুখে শোনা গেল অভিযোগ।

টাস্ক ফোর্সের তৎপরতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার পরেই তড়িঘড়ি তৎপরতা। কলকাতা থেকে জেলা, আলু-সহ বিভিন্ন সবজির দাম সরজমিনে দেখতে বাজারে ঘুরলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্যরা। জ্যোতি আলু থেকে চন্দ্রমুখী আলু, কিনতে গিয়ে ঠিক কত কড়ি খসছে ক্রেতাদের, খতিয়ে দেখলেন তাঁরা। বৃহস্পতিবার, আলুর দামবৃদ্ধি ও অন্য রাজ্যে রপ্তানি নিয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার পাশাপাশি, মুখ্যমন্ত্রীর তিরষ্কারের মুখে পড়তে হয় পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারকেও। গতকাল মমতাৈ বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ দা (মজুমদার)। আপনি আর বেচা (বেচারাম মান্না)। কেন ছেড়ে দিলেন? আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে, আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছেমতো?''                                                          

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা পুরসভার আধিকারিকদের নিয়ে মানিকতলা বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। এদিন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, "বাজারের ভিতরে দেখছি বাইরের থেকে একটু বেশি দাম। বিষয়টা কেন দেখা হচ্ছে।'' শুক্রবার, মানিকতলা বাজারে জ্যোতি আলু বিক্রি হয় কেজি প্রতি ২৬ থেকে ২৯ টাকা। চন্দ্রমুখী আলুর দাম ৪০ থেকে ৪২ টাকা কেজি। পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে। মানিকতলা বাজারে এক ক্রেতা বলেন, "নজরদারি মাঝেমাঝে না হয়ে প্রায়ই হলে দাম একটু কমে।''

কিন্তু, মুখ্যমন্ত্রীর ধমকের পরই কেন তৎপরতা? মাঝে মধ্যে এই অভিযান চললে, শাক-সবজির দাম নিয়ন্ত্রণে থাকে বলেই মনে করছেন ক্রেতারা। এদিন একই নজরদারির ছবি দেখা যায় হাওড়াতেও। পুলিশকে সঙ্গে নিয়ে সেখানকার কদমতলা ও শিবপুর বাজারে হানা দেয় টাস্ক ফোর্সের একটি দল। উত্তর ২৪ পরগনাতেও চোখে পড়েছে একই তৎপরতা।  হরিতলা বাজার, কাছারি বাজার, হেলাবটতলা বাজার, হৃদয়পুর বাজার- একসঙ্গে বারাসাত এলাকার ৪টি বাজারে অভিযান চালান সরকারি আধিকারিকরা।

আরও পড়ুন: Calcutta National Medical College: বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ

সেরা শিরোনাম

Kunal Ghosh: হামলাকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
হামলাকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Durga Puja Weather : পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
Nitin Nabin: ২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?
২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget