এক্সপ্লোর

Calcutta National Medical College: বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ

Kolkata News: অক্টোবর থেকে বিকল যন্ত্র। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে অর্থোপেডিক বিভাগ।

সন্দীপ সরকার, কলকাতা: ন্যাশনাল মেডিক্যালে ২ মাসেরও বেশি সময় ধরে বিকল C-Arm যন্ত্র। যার জেরে পিছোচ্ছে অর্থোপেডিক-সহ একাধিক বিভাগের অস্ত্রোপচার।  হাসপাতাল সূত্রে খবর, স্বাস্থ্যভবনকে জানানো হয়েছে, যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। 

হাসপাতাল সূত্রে খবর, অক্টোবর মাস থেকে খারাপ হয়ে পড়ে রয়েছে C-Arm যন্ত্র। এই যন্ত্র মূলত অর্থোপেডিকে নানা অস্ত্রোপচার, পাশাপাশি ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগের অস্ত্রোপচারেও প্রয়োজন পড়ে। খারাপ হওয়ার পর অর্থোপেডিকের বিভাগীয় প্রধান উপাধক্ষ্যকে দুটি চিঠি পাঠান। প্রথম চিঠিতে পাঠানো হয় অক্টোবর মাসের ১৮ তারিখে। আরেকটি চিঠি পাঠানো হয়েছিল নভেম্বর মাসের ৫ তারিখে। দুটি চিঠিতেই উল্লেখ করেছিলেন C-Arm যন্ত্র খারাপ হওয়ার ফলে অপারেশন করা যাচ্ছে না। ফলে রোগীদের রেফার করে দিতে হচ্ছে অন্য হাসপাতালে। অভিযোগ তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনও স্থায়ী ব্যবস্থা নেয়নি। 

প্রায় দুমাস পর একটা 'স্টপ গ্যাপ' বন্দোবস্ত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে C-Arm যন্ত্র দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে। কেন নতুন যন্ত্র আসছে না? হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা, যন্ত্র মেরামত করার কথা যে সংস্থার তারা জানিয়ে দিয়েছে, এই যন্ত্রটি আর সারানো যাবে না। নতুন কিনতে হবে। স্বাস্থ্যভবনে গিয়েছে ফাইল। কিন্তু এখনও পর্যন্ত টেন্ডার ডেকে যন্ত্র কেনার প্রক্রিয়া শেষ হয়নি। যেহেতু একটি মাত্র যন্ত্র রয়েছে, তাই অস্ত্রোপচারের তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। এমনকী এক দেড় মাস পরে আসতে হবে এমন নজিরও রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Ghatal Master Plan: 'আগামী বর্ষার আগে কিছু তো করুন' ঘাটাল মাস্টার প্ল্যানের রিপোর্টের প্রেক্ষিতে মন্তব্য আদালতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: দক্ষিণেশ্বরে মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম, কামারহাটিতে গাড়ি ঘিরে বিক্ষোভ
দক্ষিণেশ্বরে মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম, কামারহাটিতে গাড়ি ঘিরে বিক্ষোভ
TMC News : মদন মিত্রর গাড়িতে হামলা, ছোড়া হল ডিম, দেখুন সেই মুহূর্তের ভিডিও
মদন মিত্রর গাড়িতে হামলা, ছোড়া হল ডিম, দেখুন সেই মুহূর্তের ভিডিও
TMC News : গ্রেফতার তৃণমূলের এই হেভিওয়েট কাউন্সিলর ! চোর চোর স্লোগান থানার বাইরে
গ্রেফতার তৃণমূলের এই হেভিওয়েট কাউন্সিলর ! চোর চোর স্লোগান থানার বাইরে
Saokat Molla: গ্রেফতারের পর সওকতকে যেখানেই নিয়ে যাওয়া হচ্ছে, DJ বাজিয়ে চলছে মাছ চোর গান, ডিম হাতে বিক্ষোভ
গ্রেফতারের পর সওকতকে যেখানেই নিয়ে যাওয়া হচ্ছে, DJ বাজিয়ে চলছে মাছ চোর গান, ডিম হাতে বিক্ষোভ

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget