এক্সপ্লোর

live updates: গাড়ি দুর্ঘটনায় জখম উন্নাওয়ের ধর্ষিতা, আইনজীবী 'সঙ্কটজনক', বিজেপি বিধায়ক শেনগারের বিরুদ্ধে খুনের মামলা

Truck rams into car carrying Unnao rape survivor, family; 2 killed, family alleges plot live updates: গাড়ি দুর্ঘটনায় জখম উন্নাওয়ের ধর্ষিতা, আইনজীবী 'সঙ্কটজনক', বিজেপি বিধায়ক শেনগারের বিরুদ্ধে খুনের মামলা

Background

লখনউ: উন্নাওয়ে বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগারের বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ তুলে শোরগোল ফেলা তরুণীর গাড়ি দুর্ঘটনায় জখম হওয়ার খবরে শোরগোল। রবিবার দুপুরে গাড়ি দুর্ঘটনায় তরুণী ও তাঁর আইনজীবী জখম হয়েছেন। নিহত হয়েছেন নির্যাতিতার দুই আত্মীয়া। তাঁরা যে গাড়িতে যাচ্ছিলেন, রায়বেরিলির গুরুবক্সগঞ্জে একটি ট্রাকের সঙ্গে তার সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, তরুণী ও বাকিরা যাচ্ছিলেন রায়বেরিলি জেলার কারাগারে। সেখানে আছেন তরুণীর কাকা। গাড়ির চালকের আসনে ছিলেন ওই আইনজীবী।
গাড়ির নিহত দুই মহিলা ১৯ বছরের ধর্ষিতার কাকিমা বলে নিশ্চিত করেছেন লখনউ জোনের পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল রাজীব কৃষ্ণ। ধর্ষিতা ও তাঁর আইনজীবীর চিকিত্সা চলছে লখনউয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে। দুজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন রায়বেরিলির এএসপি শশী শেখর সিংহ।
নির্যাতিতার পরিবার অভিযোগের আঙুল তুলেছে উন্নাওয়ের বঙ্গারমৌয়ের বিজেপি বিধায়ক সেনগারের দিকে। তিনি ষড়যন্ত্র করে দুর্ঘটনা ঘটিয়েছেন বলে তাদের দাবি। বর্তমান সেনগার আছেন সীতাপুরের জেলে। উন্নাওয়ে নির্যাতিতার এক আত্মীয় বলেছেন, আমাদের ভয় দেখিয়ে মামলা চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতেই বিধায়ক, তাঁর সঙ্গীসাথীরা দুর্ঘটনার ছক করেছেন। গ্রামের সকলেই জানত ওরা রায়বেরিলির জেলে যাবে।
কেন ধর্ষিতার জন্য নিযুক্ত হওয়া নিরাপত্তাকর্মী রবিবার তার সঙ্গে ছিল না, সেই প্রশ্নও উঠেছে। যদিও উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি ও পি সিংহের দাবি, তার নিরাপত্তায় কোনও গাফিলতি হয়নি। গাড়িতে সবার জায়গা হবে না বলে মেয়েটি নিজেই তার জন্য নিযুক্ত নিরাপত্তারক্ষীকে সঙ্গে না পাঠানোর অনুরোধ করেছিল। আমরা নিরপেক্ষ, স্বাধীন তদন্ত করব। প্রাথমিক তদন্তে এটা নিছক দুর্ঘটনাই, অতিরিক্ত গতিতে ছুটে আসা ট্রাকের জন্য। তবে পরিবারটি চাইলে আমরা মামলাটি তাদের হাতে তুলে দেব।

নে

20:20 PM (IST)  •  29 Jul 2019

উন্নাওয়ের ধর্ষিতার গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনায় খুনের মামলা দায়ের হল কুলদীপ সিংহ সেনগারের বিরুদ্ধে। উন্নাওয়ের বিজেপি বিধায়কের বিরুদ্ধে গাড়ি দুর্ঘটনার পিছনে হাত থাকার অভিযোগ উঠেছে। ধর্ষিতার পরিবার এই চাঞ্চল্যকর অভিযোগ করছে। এব্যাপারে এক পুলিশ অফিসার বলেছেন, বিজেপি বিধায়ক সহ ১০ জন ও আরও ১৫-২০ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ৩০৭ (খুনের চেষ্টা), ৫০৬ (ফৌজদারি ভীতিপ্রদর্শন), ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ওই ১০জনের নামের তালিকায় আছেন সেনগার। ফলে নিঃসন্দেহে তিনি অস্বস্তিতে পড়লেন। নির্যাতিতার কাকার অভিযোগক্রমে দায়ের হয়েছে ওই এফআইআর। কাকা একটি খুনের মামলায় রায়বেরিলির জেলে আছেন। মেয়েটির পরিবারের ওপর মামলায় বয়ান বদলাতে চাপ দেওয়ার জন্য সেনগারের অনুগামী, সমর্থকরা তাদের ফোন করছে বলেও অভিযোগ করেছেন তিনি। বলেছেন, আমি নিশ্চিত, বিজেপি বিধায়ক ও তাঁর লোকজনের ছক মতো ওদের মেরে ফেলতেই গাড়িতে ধাক্কা মারা হয়েছে। ধর্ষিতার মা-ও দাবি করেছেন, তাঁদের গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে ফেলার চেষ্টা হয়েছে, এটা নিছক দুর্ঘটনা নয়। তিনি বলেছেন, মামলার এক অভিযুক্তের ছেলে শাহি সিংহ ও গ্রামের আরেক যুবক হুমকি দিয়েছে, আমাদের দেখে নেবে!
17:19 PM (IST)  •  29 Jul 2019

উন্নাওয়ের ধর্ষিতার গাড়ি দুর্ঘটনার ব্যাপারে এফআইআরে দশজনের নাম আছে। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে আছেন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগার। নির্যাতিতার মা, পরিবারের দাবি, এটা স্রেফ দুর্ঘটনা নয়, চক্রান্ত করে ঘটানো হয়েছে, যাতে সামিল সেনগার।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget