এক্সপ্লোর

Astro Tips: আজ প্রতিপদ, কখন সারবেন শুভকাজ ? দিনের ভাল-খারাপ সময় কখন

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২৬ অগ্রহায়ণ, ১৩ ডিসেম্বর -

সূর্যোদয় - সকাল ৬টা ১৩মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৪টা ৫০ মিনিট

কালবেলাদি - ৮:৫২ গতে ১০:১২ মধ্যে ও ১১:৩১ গতে ১২:৫১ মধ্যে

কালরাত্রি - ২:৫২ গতে ৪:৩৩ মধ্যে

যাত্রা - শুভ পূর্বে উত্তরে ও দক্ষিণে নিষেধ, দিবা ১২:৫ গতে যাত্রা নেই, দিবা ১২:৫১ গতে পুনঃ যাত্রা শুভ মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ, রাত্রি ৬:৩ গতে পুনঃ যাত্রা নেই, রাত্রি ৮:২৭ গতে পুনঃ যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ, রাত্রি ১২:২৮ গতে পূর্বে নিষেধ, শেষ রাত্রি ৪:৪ গতে পুনঃ যাত্রা নেই।

শুভকাজ- ধান্যচ্ছেদন, কুমারীনাসিকাবেধ, দিবা ১১:৩১ মধ্যে সাধভক্ষণ, দিবা ১২:৫১ গতে গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন, বৃক্ষাদিরোপণ 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ- প্রিয় মানুষদের পাশে পাবেন। নতুন কোনও কিছু শুরু করার জন্য শুভ দিন। অন্যের বিষয়ে কথা বলবেন না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিন। কেনাকাটা করতে পারবেন আজ। বৈবাহিক জীবন সুখের হবে।

বৃষ- কাজের এনার্জি বাড়াতে যোগব্যায়াম করতে পারেন। কেনাকাটা করার আগে অর্থ সম্পর্কে বিবেচনা প্রয়োজন। সন্তানের সাফল্যে মন খুশি থাকবে আজ। স্বপ্ন পূরণের সম্ভাবনা। একতরফা প্রেমের বিষয়ে সতর্ক হতে হবে। সামান্য বিষয়ে অসন্তোষ হতে পারে।

মিথুন- উচ্চ রক্তচাপের সমস্যা যাঁদের রয়েছে তাঁদের সাবধান হতে হবে। ভিড় বাসে যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। লোকসান হতে পারে। পরিবারের কঠিন সময়ে পাশে দাঁড়ান। প্রেমের সম্পর্কে জটিলতা কাটাতে ভরসাযোগ্য কারোর পরামর্শ নিন।

কর্কট- স্বাস্থ্যের অবনতির আশঙ্কা। অতিরিক্ত ক্ষয়ে মানসিক শান্তি নষ্টের আশঙ্কা। বিকেলে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। প্রতিযোগিতামূলক মনোভাব এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বাড়ির কাজ করতে পারেন।

সিংহ- সুস্থ থাকতে শরীরচর্চা এবং যোগব্যায়াম করতে পারেন। এনার্জি বাড়বে তাতে। এখন বেশি খরচ করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। লাগাতার পরিশ্রমের ফল মিলতে পারে। দুশ্চিন্তার কারণে সঙ্গীর সঙ্গে সমস্যা বাড়তে পারে।

কন্যা- দিনের শেষে আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। নতুন কিছু শুরু করার জন্য বাবা মায়ের সাহায্য নিতে পারেন। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটবে। কর্মক্ষেত্রের চিন্তা আপনার এবং আপনার পরিবারের উপর প্রভাব ফেলবে।

তুলা- শরীরচর্চার মাধ্যমে ফিট থাকতে হবে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। সন্তানের কাজে মন খুশি। চাপ থাকলেও সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। একসঙ্গে সময় কাটানো নিয়ে সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলুন।

বৃশ্চিক- ব্যক্তিগত কারণে মানসিক চাপ বাড়বে। নতুন কিছু পড়া শুরু করতে পারেন। লাভের মুখ দেখতে পারবেন ব্যবসায়ীরা। সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। কোনও ভাল খবর পেতে পারেন।

ধনু- নিজের এনার্জি কাজে লাগান। দীর্ঘমেয়াদি কোনও বিনিয়োগে মন দিন। বর্ষীয়ান কারোর সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। সঙ্গীকে গুরুত্ব এবং মর্যাদা দিন। পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটান।

মকর- কোনও সিদ্ধান্তে নেওয়ার আগে দুবার ভেবে নিন। ধৈর্য্যের পরীক্ষা নিতে পারে বন্ধু। ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন। সঙ্গীর থেকে মানসিক চাপ আসতে পারে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে। অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

কুম্ভ- আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান। সৃজনশীল কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। ক্লান্তি বোধ করতে পারেন। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটান।

মীন- অতীতে বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। আপনাকে খুশি করার চেষ্টা করবেন সঙ্গী। কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন। আর্থিক সমস্যা বাড়তে পারে তাই বুঝে খরচ করুন।

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shani Astrology : পরশু থেকে সাবধান ! তিন রাশির জন্য পরপর চ্যালেঞ্জ , শনির নক্ষত্র পরিবর্তনে কাদের কঠিন সময় শুরু?
পরশু থেকে সাবধান ! তিন রাশির জন্য পরপর চ্যালেঞ্জ , শনির নক্ষত্র পরিবর্তনে কাদের কঠিন সময় শুরু?
Daily Astrology: মঙ্গলে হনুমানজির আশীর্বাদে ৩ রাশির বড় সাফল্য, বড় বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ, পদোন্নতি, আর্থিক লাভের জোরালো সম্ভাবনা
মঙ্গলে হনুমানজির আশীর্বাদে ৩ রাশির বড় সাফল্য, বড় বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ, পদোন্নতি, আর্থিক লাভের জোরালো সম্ভাবনা
Surya Nakshatra Parivartan 2026: আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সূর্য কেতুর নক্ষত্রে প্রবেশ, বড় জ্যাকপট এই রাশিতে
আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সূর্য কেতুর নক্ষত্রে প্রবেশ, বড় জ্যাকপট এই রাশিতে
Monday Astro: জীবনে উন্নতি, লটারি প্রাপ্তি হতে পারে কোন কোন রাশির ? কেমন কাটবে আজ ? পড়ুন আপনার রাশিফল
জীবনে উন্নতি, লটারি প্রাপ্তি হতে পারে কোন কোন রাশির ? কেমন কাটবে আজ ? পড়ুন আপনার রাশিফল

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget