Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
ABP Ananda LIVE: তৃণমূলের ফের ভাইপো অস্বস্তি! আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে এনেছে বিজেপি! সুকান্ত মজুমদার বলেছেন, 'আমাদের ডেপুটি স্পিকার সাহেব অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন। কিনতু ওনার ভাইপো কী করতেন, একবার খোঁজ নিন তো একবার।' আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর নামও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেশায় আইনজীবী। আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছিল বগটুইকাণ্ডে। সেইসময় তিনি ছিলেন রামপুরহাট শহরের তৃণমূলের যুব সভাপতি। আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্য়ুর পর তাঁর ভাইপোকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। অন্য়দিকে, এই আবহে আরেক ভাইপো, অর্থাৎ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাইপো অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ দাবি করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, 'অভিষেক বোধহয় ২-১ বার আশিসদাকে কিছু বলেছিল। আমার শোনা কথা। এখানে একবার এসেছিল না নবজোয়ার না কীসে, তখন নাকি আশিসদাকে কোনও একবার ছোটভাবে কথা, যেটা লিখেছে আর কী যে, পার্টিতে আমাকে ঠিকমতো, তখন অভিষেক কিছু বলেছিল।'





















